এপ্রিল ২৭, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ

নারীদের জন্য এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

নারীদের জন্য এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা তারেক রহমানের
ছবি: ভিডিও থেকে নেওয়া

রান্নার কষ্ট কমাতে নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা তারেক রহমান। তিনি বলেন, মানুষের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

সোমবার (২৭ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ কর্মসূচির উদ্বোধন করেন মাটি কেটে।

তারেক রহমান বলেন, শার্শার উলাশী খালে পানি এলে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে পারলে শহীদ জিয়ার শুরু করা খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে। আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

নারীদের শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের অর্ধেকই নারী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্কুল ও ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। সেই উদ্যোগকে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি মেয়েদের শিক্ষাব্যবস্থা ডিগ্রি পর্যায় পর্যন্ত বিনামূল্যে করার উদ্যোগ নেবে। পাশাপাশি যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে, যাতে তারা উচ্চশিক্ষা অর্জনে উৎসাহিত হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print