অনলাইন সংবাদমাধ্যম দ্য বিজনেস নিউজ ২৪ ডটকম (The Business News24.com) তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে কন্ট্রিবিউটর (Contributor) নিয়োগের ঘোষণা দিয়েছে। লেখালেখিতে আগ্রহী এবং সমসাময়িক বিষয়ে কাজ করতে ইচ্ছুকদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সারা দেশের ব্যবসা-বানিজ্য, অর্থনীতি,শিক্ষা, বিনিয়োগ, বাজার, ক্রাইম, তথ্যপ্রযুক্তি কিংবা সমসাময়িক বিভিন্ন ইস্যুতে লিখতে আগ্রহী ব্যক্তিরা কন্ট্রিবিউটর হিসেবে দ্য বিজনেস নিউজ ২৪ ডটকম এর সাথে যুক্ত হতে পারবেন। পাশাপাশি যারা ভিডিও স্টোরি তৈরি করে তা প্রকাশ করতে চান, তাদের জন্যও রয়েছে সুবর্ণ সুযোগ।
কর্তৃপক্ষের মতে, নতুন কন্ট্রিবিউটররা নিজেদের লেখা, সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে সংবাদ ও বিশ্লেষণধর্মী কনটেন্ট তৈরি করতে পারবেন। এর মাধ্যমে তারা নিজেদের লেখার দক্ষতা উন্নয়নের পাশাপাশি পরিচিত প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাবেন।
এ বিষয়ে আপনার সিভি পাঠাতে কিংবা যোগাযোগ করতে news.tbn24com@gmail.com –এ ই-মেইল করুন।



