এপ্রিল ২৪, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাল, অংশ নিচ্ছেন ৪.৫৩ লাখ শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীন কলেজগুলোতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী।

এবার সারাদেশে ১৩৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১টায় শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এই পরীক্ষা দুপুর ১২টায় শেষ হবে। মেধাক্রমের ভিত্তিতে দেশের ৮৮০টি কলেজে ৩১টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print