এপ্রিল ২২, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া বৃদ্ধি নয়

মালিক সমিতির কঠোর নির্দেশ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া বৃদ্ধি নয়

ডিজেলের দাম বাড়লেও সরকারি অনুমোদন ছাড়া কোনো ধরনের বাসভাড়া বৃদ্ধি করা যাবে না—এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি

বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, সরকারিভাবে ভাড়া পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

সমিতি দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এ নির্দেশ কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

তবে একই সঙ্গে পরিবহণ খাতের বর্তমান সংকটের বিষয়টিও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। এতে উল্লেখ করা হয়, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধির ফলে পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ডলারের ঊর্ধ্বগতির কারণে যানবাহনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও বৃদ্ধি পেয়েছে।

এই পরিস্থিতিতে পরিবহণ খাতকে লোকসানের হাত থেকে রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবসম্মতভাবে বাসভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে মালিক সমিতি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু,

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়েছে। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে দেখা...

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

সরকারি নির্দেশনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বরং বেশিরভাগ পাম্পেই আগের...

‘জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি’—প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি—প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তবে কিছু রাজনৈতিক দল...