এপ্রিল ২৪, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ

হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল মওকুফ করছে ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে রাশিয়াকে টোল-ফ্রি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির সরকারি বার্তাসংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকারে কাজেম জালালি বলেন, “বন্ধুত্বপূর্ণ কিছু দেশের জন্য হরমুজ প্রণালির টোল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান; এর মধ্যেইরানেও রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।”

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে ইরান। পরবর্তীতে দেশটি সিদ্ধান্ত নেয়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থক দেশগুলো ছাড়া অন্যান্য দেশের জাহাজ প্রণালিটি ব্যবহার করতে পারবে। তবে সেক্ষেত্রে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর অনুমতি নিতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

কাজেম জালালির দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো দেশকে হরমুজ প্রণালিতে টোল-ফ্রি সুবিধা দেওয়া হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print