এপ্রিল ২৫, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন করে সমন্বয় আনা হয়েছে। যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে চাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বিশ্ববাজারে দাম কমার প্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সবশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

একই সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print