অস্ট্রিয়ার বরফঢাকা পাহাড়ে স্বামী রণবীর কাপুর-এর সঙ্গে রূপকথার মতো চতুর্থ বিবাহবার্ষিকী উদ্যাপন শেষে দেশে ফিরেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন আলিয়া ভাট। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতাল-এর সামনে তাকে দেখা যাওয়ার পর থেকেই বলিউডে জোর গুঞ্জন—তবে কি কাপুর পরিবারে আসছে নতুন সদস্য?
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা-র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে হাসপাতালের সামনে আলিয়াকে দেখা যায়। ভিডিওতে তাকে ঢিলেঢালা সাদা পোশাকে, স্বাভাবিক লুকে এবং হালকা হাসিমাখা মুখে উপস্থিত থাকতে দেখা যায়।
ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। অনেকেই প্রশ্ন তুলছেন, কন্যা রাহার পর কি আবারও মা হতে চলেছেন আলিয়া?
একই সময়ে দীপিকা পাড়ুকোন-এর দ্বিতীয়বার মা হওয়ার খবরে আলোচনার মধ্যেই আলিয়াকে হাসপাতালে দেখা যাওয়ায় দুই অভিনেত্রীকে ঘিরে তুলনাও টানা হচ্ছে। যদিও ভক্তদের একাংশ আলিয়া বা তার পরিবারের কারও শারীরিক অবস্থার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি আলিয়া ভাট বা রণবীর কাপুর।
এদিকে কাজের দিক থেকে আলিয়া বর্তমানে ব্যস্ত সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিংয়ে, যেখানে তার সঙ্গে আছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। এছাড়া আগামী ১০ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘আলফা’।


