এপ্রিল ২০, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের বিশেষ নির্দেশনা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা
হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের বিশেষ নির্দেশনা

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে ইরান

সোমবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম-এর পার্শ্ব বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল সহজ করতে ইরানের সহযোগিতা কামনা করেন এবং এ বিষয়ে ব্যক্তিগত মধ্যস্থতার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, অতীতে ইরান যখন হরমুজ প্রণালি পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয় দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছিল, তখন এ জন্য বাংলাদেশ সরকার ও জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে সাঈদ খাতিবজাদেহ দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি খতিয়ে দেখেন।

পরে রোববার রাতে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেন যে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে উপসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের চলমান সংকট বিষয়ে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং আঞ্চলিক শান্তি রক্ষায় সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন।

বাংলাদেশের এই শান্তিপূর্ণ অবস্থানের প্রশংসা করে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সুবিধাজনক সময়ে তেহরান সফরের আমন্ত্রণ জানান।

বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে বিভিন্ন দেশের জাহাজে হামলার ঘটনার পর এ রুটে উদ্বেগ তৈরি হয়েছিল। ইরানের নতুন নির্দেশনার ফলে ‘বাংলার জয়যাত্রা’সহ অন্যান্য বাংলাদেশি জাহাজের চলাচল আরও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

পেট্রল ডিজেল অকটেন কেরোসিন

জ্বালানি তেলের সরবরাহ আজ থেকে বাড়ল

দেশব্যাপী জ্বালানি সংকট মোকাবিলা এবং ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, সোমবার...