এপ্রিল ২১, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ

প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্কটল্যান্ড, টাইগার, সূচনা, ফিল্ডিং, বিশ্বকাপ, ম্যাচ, আনন্দিত,
প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

ঢাকা (১৭ অক্টোবর) : টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হলো বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মোকাবেলা করছে টাইগাররা। সূচনাতেই টস ভাগ্য সহায় বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। তবে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ।

বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন? এর জবাবে অধিনায়ক রিয়াদ জানান, মূলত সন্ধ্যায় শিশির-নিয়ামকের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, ‘দেখে ভালো উইকেট মনে হচ্ছে। অনেক রান হবে। কিন্তু আমরা এই ম্যাচে রান তাড়া করতে চাই, এর কারণ হচ্ছে শিশির।’

সে ভাবনা স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজারের মগজেও আছে। তবে আগে ব্যাট করাতেও খুব একটা সমস্যা নেই তার, বরং একটা সুবিধাও দেখলেন তিনি। বললেন, ‘যাই হোক, আমরা খুশি। শুরুতে ব্যাট করতে পেরে আনন্দিত। কারণ আপনি স্কোরবোর্ডে রান জমা করতে পারবেন, দ্বিতীয়ার্ধে যা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারে।’

তবে শেষ অর্ধে যে শিশিরও একটা অসুবিধা হয়ে যাবে, সেটাও ভুলে যাচ্ছেন না তিনি। বললেন, ‘শেষ দিকে কিছুটা শিশির একটা নিয়ামক হয়ে দাঁড়াতে পারে, তবে সেটাকে আমাদের ভালোভাবেই সামলাতে হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ ‘ট্রু’ উইকেটে খেলে প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ। শুধু প্রশংসাই নয়, সিরিজটিও নিজেদের করে নিয়েছিল স্বাগতিকরা। সেই একই...

আন্তর্জাতিক মানে উন্নয়ন শুরু হচ্ছে শহীদ চান্দু স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক মানে উন্নয়ন শুরু হচ্ছে শহীদ চান্দু স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। সোমবার...

চমক রেখে নারী ওয়ানডে দল ঘোষণা

চমক রেখে নারী ওয়ানডে দল ঘোষণা

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে...