এপ্রিল ১৭, ২০২৬ ৮:০৬ পূর্বাহ্ণ

জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় ফায়ার সার্ভিসের সাফল্য

ঢাকা(২২জুন): এ বছরের জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৩ প্রতিযোগী। দুটি ইভেন্টে তারা স্বর্ণপদক ও ১টি ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ও টিম ম্যানেজার ফয়সালুর রহমানের নেতৃত্বে ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেছেন তারা। বিজয়ীদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল। 

এ মাসের ১৭ থেকে ২০ জুন ঢাকার ভারোত্তোলন জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয় “বঙ্গবন্ধু ৩৯তম পুরুষ এবং ১৬তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২৩”। এ প্রতিযোগিতার ৮৯ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক বিজয়ী হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য আব্দুর রাজ্জাক। তিনি বাংলাদেশ সেনাবাহিনী (২য় স্থান) ও আনসার-ভিডিপির (৩য় স্থান) প্রতিযোগীদের পেছনে ফেলে এই গৌরব অর্জন করেন।

একই প্রতিযোগিতার ৮১ কেজি ওজন শ্রেণিতে ফায়ার সার্ভিসের আরেক সদস্য মোঃ সোহাগ মিয়া আনসার-ভিডিপি (২য়) ও বিজিবির (৩য়) প্রতিযোগীদের পেছনে ফেলে স্বর্ণপদক পদক বিজয়ী হয়েছেন। এছাড়া ফায়ার সার্ভিসের আরেক সদস্য মোঃ রকি ৫১ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক জিতেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ ‘ট্রু’ উইকেটে খেলে প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ। শুধু প্রশংসাই নয়, সিরিজটিও নিজেদের করে নিয়েছিল স্বাগতিকরা। সেই একই...

আন্তর্জাতিক মানে উন্নয়ন শুরু হচ্ছে শহীদ চান্দু স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক মানে উন্নয়ন শুরু হচ্ছে শহীদ চান্দু স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। সোমবার...

চমক রেখে নারী ওয়ানডে দল ঘোষণা

চমক রেখে নারী ওয়ানডে দল ঘোষণা

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে...