এপ্রিল ১৬, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট, যুক্তরাষ্ট্রে বাড়ল প্রেক্ষাগৃহের সংখ্যা

আমেরিকার সিনেমা বাজারে নতুন মাইলফলক তৈরি করেছে রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘দম’। দর্শকদের অভূতপূর্ব সাড়া ও ক্রমবর্ধমান চাহিদার কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে সিনেমাটির প্রেক্ষাগৃহের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ৫০টি করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ৫৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘দম’। মুক্তির প্রথম সপ্তাহেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সিনেমাটি ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। উত্তর আমেরিকায় সিনেমাটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মস-এর প্রধান নির্বাহী রাজ হামিদ জানান, দর্শক চাহিদার কারণেই প্রেক্ষাগৃহের সংখ্যা এত দ্রুত বাড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, “দর্শক চাহিদা ছাড়া হলের এই সংখ্যা বৃদ্ধি কোনোভাবেই সম্ভব ছিল না।”

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ১৭ এপ্রিল থেকে কানাডার ৮টি প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে সিনেমাটি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, ঈদুল ফিতরে বাংলাদেশে ‘বিগেস্ট ওপেনার’ হওয়ার পর বিদেশের মাটিতেও ‘দম’ তার সাফল্যের ধারা বজায় রেখেছে।

সিনেমাটির মুক্তি উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে প্রদর্শনীর পর তিনি দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন। এ সময় প্রবাসীদের পাশাপাশি প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা আনিসুর রহমান মিলন এবং সাংবাদিক রোজিনা ইসলাম।

দর্শকরা সিনেমাটির ভিজ্যুয়াল, গল্প এবং অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। বিশেষ করে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। অনেক দর্শকের মতে, ‘দম’ শুধু একটি সিনেমা নয়, এটি বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন মাইলফলক।

দীর্ঘদিন পর পরিচালনায় ফিরে এমন সাফল্যে উচ্ছ্বসিত রেদওয়ান রনি বলেন, যেখানেই গিয়েছেন, সেখানেই যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, প্রবাসে বাংলাদেশি সিনেমা দেখার যে আগ্রহ ও আকাঙ্ক্ষা দেখা গেছে, তা নির্মাতা হিসেবে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তার ভাষায়, দর্শকদের ভালোবাসায় ‘দম’ যেন ইতিমধ্যেই জিতে গেছে।

উল্লেখ্য, রেদওয়ান রনির পাশাপাশি এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ ‘ট্রু’ উইকেটে খেলে প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ। শুধু প্রশংসাই নয়, সিরিজটিও নিজেদের করে নিয়েছিল স্বাগতিকরা। সেই একই...

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান নিয়ে আশাবাদ বাড়ার মধ্যেই বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে...

হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাংকার, পারস্য উপসাগরে প্রবেশ

হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাংকার, পারস্য উপসাগরে প্রবেশ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত থাকার পরও ইরানের একটি সুপার ট্যাংকার হরমুজ প্রণালি পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এ তথ্য জানিয়েছে...