এপ্রিল ১৬, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান নিয়ে আশাবাদ বাড়ার মধ্যেই বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে এসেছে এবং সুদের হার কমার সম্ভাবনাও জোরদার হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৮১৯.৬৬ ডলারে পৌঁছেছে। এর আগে আগের সেশনে এটি এক মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছিল।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৮৪১.৭০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা কমার ইঙ্গিত এবং সুদের হার হ্রাসের সম্ভাবনা—এই দুই কারণআন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে মিলেই  এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট, যুক্তরাষ্ট্রে বাড়ল প্রেক্ষাগৃহের সংখ্যা

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট, যুক্তরাষ্ট্রে বাড়ল প্রেক্ষাগৃহের সংখ্যা

আমেরিকার সিনেমা বাজারে নতুন মাইলফলক তৈরি করেছে রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘দম’। দর্শকদের অভূতপূর্ব সাড়া ও ক্রমবর্ধমান চাহিদার কারণে মাত্র...

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ ‘ট্রু’ উইকেটে খেলে প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ। শুধু প্রশংসাই নয়, সিরিজটিও নিজেদের করে নিয়েছিল স্বাগতিকরা। সেই একই...