বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অধীনে ১৩ থেকে ২০ গ্রেডের মোট ১১০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পের আওতায় এ নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৪ মে ২০২৬।
পদের বিবরণ
১. হিসাব সহকারী
পদ সংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দুটি ২য় বিভাগসহ বি.কম পাস অথবা সমমানের জিপিএ। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ইত্যাদিতে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল (গ্রেড-১৩): ১১,০০০–২৬,৫৯০ টাকা
২. মাঠ সংগঠক
পদ সংখ্যা: ৮৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল (গ্রেড-১৪): ১০,২০০–২৪,৬৮০ টাকা
৩. নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (এলডিএ) / কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট (সিসিএ)
পদ সংখ্যা: ০৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেলসহ প্রোগ্রাম ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে ৪০ ও বাংলায় ৩০ শব্দ টাইপের গতি থাকতে হবে। এসএসসি পাস।
বেতন স্কেল (গ্রেড-১৬): ৯,৩০০–২২,৪৯০ টাকা
৪. গাড়িচালক
পদ সংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল (গ্রেড-১৫): ৯,৭০০–২৩,৪৯০ টাকা
৫. অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড
পদ সংখ্যা: ১০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল (গ্রেড-২০): ৮,২৫০–২০,০১০ টাকা
৬. ক্লিনার
পদ সংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল (গ্রেড-২০): ৮,২৫০–২০,০১০ টাকা
কর্মস্থল
ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর।
বয়সসীমা
৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৮–৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের ডাক/কুরিয়ারযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানাসহ ১০ টাকার ডাকটিকিট সংযুক্ত ফেরত খাম জমা দিতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। একাধিক আবেদন এক খামে পাঠালে তা বাতিল বলে গণ্য হবে।
আবেদনের ঠিকানা:
নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর।
আবেদন ফি
১–৪ নম্বর পদের জন্য ১০০ টাকা
৫ ও ৬ নম্বর পদের জন্য ৫০ টাকা
(এমআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে)
গুরুত্বপূর্ণ শর্ত
- পদগুলো সম্পূর্ণ অস্থায়ী এবং শুধুমাত্র প্রকল্পভিত্তিক, বিআরডিবির রাজস্ব বাজেটভুক্ত নয়।
- নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুবিধা প্রকল্পের নিজস্ব আয় থেকে প্রদান করা হবে এবং লক্ষ্য অর্জনের সঙ্গে তা সংশ্লিষ্ট থাকবে।
- মাঠ সংগঠক পদে নির্বাচিতদের ইউনিয়ন পর্যায়ে অবস্থান করে কাজ করতে হবে এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
- লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক, তবে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
- পরীক্ষার তারিখ, সময় ও ফলাফল বিআরডিবির ওয়েবসাইটে পাওয়া যাবে।



