এপ্রিল ১৮, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ

নতুন করে আরও ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

নতুন করে আরও ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু
। নতুন করে আরও ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু ছবি : সংগৃহীত

ঢাকা (২৫ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে এ বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এমন রোগীর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের গত ২৪ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ৭৪৯ জন ডেঙ্গু রোগী।

আজ শনিবার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৬৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। সবমিলিয়ে এই বছরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ৫৯ জন মানুষ।

অধিদপ্তর বলছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুবরণকারীদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা এক হাজার ৯৯ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮৮০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২১৯ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৭ হাজার ১১৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ৯৫৭ জন রোগী। ডেঙ্গুতে এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, বছরের প্রথম সাত মাসে ১২ জনের মৃত্যু হলেও পরের এক মাসেই (আগস্ট) ৩৩ জনের মৃত্যু হয়। এমনকি সেপ্টেম্বরের এই পর্যন্ত ১৩ জনের মৃত্যু নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সবমিলিয়ে ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৫৯ জনের মৃত্যু হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেলযুক্ত খাবার নিয়মিত খাওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। অতিরিক্ত ক্যালোরি...

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের ১৪ দিন আগেই টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল থেকে...

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

ঢাকা (৩১ আগস্ট):বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার বাংলাদেশের মাসব্যাপী সম্মেলনের অনুষ্ঠানটি শুরু হয়েছিল ৬ আগস্ট।জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে...