এপ্রিল ২২, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ

ইলিশ মাছের কাবাব

ইলিশ্মা‌ছের, কাবাব
ইলিশ মাছের কাবাব

ঢাকা (১৭ সেপ্টেম্বর) : মাছের রাজা ইলিশ। ইলিশ স্বাদে গন্ধে অতুলনীয় খেতেও দারুণ মজাদার। ইলিশ মাছ খেতে কে না পছন্দ করেন! ইলিশ মাছ স্বাস্থ্যের জন্যও অনেক উপকারি। সবাই তো ইলিশ মাছের বাহারি পদ খেয়ে থাকেন। যেমন- সরিষা ইলিশ, ইলিশ বিরিয়ানিসহ একেকজন ইলিশের নানা পদ তৈরি করে খাচ্ছেন। চাইলে স্বাদ পাল্টাতে তৈরি করতে পারেন ইলিশ মাছের কাবাব। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ:

১. ইলিশ মাছ ১টি মাঝারি
২. আলু সেদ্ধ ১ কাপ
৩. পেঁয়াজ দেড় কাপ
৪. কাঁচা মরিচ ৭-৮টি
৫. আদা বাটা ১ চা চামচ
৬. রসুন বাটা ১ চা চামচ
৭. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
৮. মরিচের গুঁড়া ১ চা চামচ
৯. টমেটো সস ৩ টেবিল চামচ
১০. ডিম ১টি
১১. লবণ স্বাদ অনুযায়ী
১২. তেল পরিমাণমতো ও
১৩. পরিবেশনের জন্য শশা, টমেটো ও গাজর।

পদ্ধতি

প্রথমে ইলিশ মাছের মাথা ও লেজ বাদ দিয়ে কেটে নিন টুকরে করে। এরপর মাছে আদা-রসুন বাটা ও লবণ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।

এবার সাবধানতার সঙ্গে মাছের কাটা বেছে নিন। তারপর মাছের সঙ্গে পেঁয়াজ ও তেল ছাড়া সব উপাদান মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন।

এবার মাছ ও মসলার মিশ্রণটি ঢেকে রাখুন ১ ঘণ্টার জন্য। অন্যদিকে লেজ ও মাথা সামান্য হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে ভেজে রাখুন।

এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এরপর মাছ কাবাবের আকৃতি দিয়ে নিন। তারপর ডুবো তেলে মাছের কাবাবগুলো ভেজে নিন।

কাবাব ভাজার সময় এপিঠ-ওপিঠ উল্টে বাদামি রঙা করে ভেজে নিতে হবে। কাবাবগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ, কাঁচা মরিচ, শশা ও টমেটো দিয়ে পরিবেশন করুন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

নগর বাউলের লাইনআপে পরিবর্তন, বিদায় নিলেন গিটারিস্ট রানা

জেমসের নগর বাউলের লাইনআপে পরিবর্তন

দেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল-এর সদস্য তালিকায় এসেছে পরিবর্তন। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা মাহফুজ আনাম জেমস-এর দলে আর থাকছেন না দীর্ঘদিনের গিটারিস্ট...

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ ‘ট্রু’ উইকেটে খেলে প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ। শুধু প্রশংসাই নয়, সিরিজটিও নিজেদের করে নিয়েছিল স্বাগতিকরা। সেই একই...

স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রাপ্তদের হাতে পদক তুলে দিয়েছেন তারেক রহমান।...

জমজমাট আয়োজনে বাংলা নববর্ষ বরণ

জমজমাট আয়োজনে বাংলা নববর্ষ বরণ

আজ পহেলা বৈশাখ—বাংলা নববর্ষের প্রথম দিন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর রমনা বটমূলে প্রতিধ্বনিত হয়েছে ‘এসো হে বৈশাখ, এসো এসো’। কবিগুরু...