এপ্রিল ২২, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ

বনানী থানায় হস্তান্তর পরীমণি-রাজ

সিনেমা, নায়িকা, পরীমণি, প্রযোজক, নজরুল ইসলাম রাজ,
পরীমণি, নজরুল ইসলাম রাজ। ছবি: সংগৃহীত

সমালোচিত ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে বনানী থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজই আদালতে পাঠানো হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বনানী থানার ওসি নূরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন

এ বিষয়ে তিনি জানান, পরীমণি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে থানায় নিয়ে এসেছেন র‍্যাব সদস্যরা। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে মামলা করছে। মামলা শেষে তাদের আজই আদালতে পাঠানো হবে

দুপুরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদক, পর্নোগ্রাফি আইনে মামলা এবং পরীমণির বিরুদ্ধে মাদকের মামলা হবে।

গত বুধবার বিকেলে পরীমণির বনানীর বাসায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যায় র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। অভিযান শেষে মাদকসহ পরীমণিকে আটক করে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় র‌্যাব অভিযানে যায়। দুই ঘণ্টার অভিযান শেষে রাজের বাসা থেকে মাদক এবং পর্নোগ্রাফি তৈরির সরঞ্জামসহ তাকে বনানীর বাসা থেকে আটক করে রাত ১০টা ১৫ মিনিটের দিকে নিয়ে যান র‍্যাব সদস্যরা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

নগর বাউলের লাইনআপে পরিবর্তন, বিদায় নিলেন গিটারিস্ট রানা

জেমসের নগর বাউলের লাইনআপে পরিবর্তন

দেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল-এর সদস্য তালিকায় এসেছে পরিবর্তন। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা মাহফুজ আনাম জেমস-এর দলে আর থাকছেন না দীর্ঘদিনের গিটারিস্ট...

সংরক্ষিত নারী আসনে বিএনপির তালিকায় নেই শোবিজের কোনো তারকা

সংরক্ষিত নারী আসনে বিএনপির তালিকায় নেই শোবিজের কোনো তারকা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পাননি শোবিজ অঙ্গনের কোনো পরিচিত...

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট, যুক্তরাষ্ট্রে বাড়ল প্রেক্ষাগৃহের সংখ্যা

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট, যুক্তরাষ্ট্রে বাড়ল প্রেক্ষাগৃহের সংখ্যা

আমেরিকার সিনেমা বাজারে নতুন মাইলফলক তৈরি করেছে রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘দম’। দর্শকদের অভূতপূর্ব সাড়া ও ক্রমবর্ধমান চাহিদার কারণে মাত্র...

ভারতীয় সংগীতজগতের উজ্জ্বল নক্ষত্র ও কিংবদন্তি কণ্ঠশিল্পী  আশা ভোঁসল আর নেই। রোববার (১২ এপ্রিল) Breach Candy Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি...