এপ্রিল ২২, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ

পরীমণি চার দিনের রিমান্ডে

পরীমণি, চার দিন, রিমান্ড
পরীমণি। ছবি: সংগৃহীত

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ চার জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার রাতে এ আদেশ দেন ঢাকা মুখ্য মহানগর আদালতের হাকিম মামুনুর রশীদ।

আজ বৃহস্পতিবার বনানী থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে পরীমণিকে ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ পরীমণিসহ তার সহযোগীদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‌্যাব। প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়।

 

বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনের পর সন্ধ্যার দিকে র‌্যাব সদস্যরা পরীমণি, রাজসহ গ্রেপ্তার হওয়া বাকিদের বনানী থানায় নিয়ে আসে। পরে মামলা রুজু শেষে তাদের কোর্টে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন আশরাফুল ইসলাম দীপু (পরীমণির সহযোগী) এবং সবুজ আলী (রাজের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক)।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানিয়েছেন, পরীমণি ও দীপুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রাজের বিরুদ্ধে পর্ণোগ্রাফি ও মাদক আইনে, সবুজের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

নগর বাউলের লাইনআপে পরিবর্তন, বিদায় নিলেন গিটারিস্ট রানা

জেমসের নগর বাউলের লাইনআপে পরিবর্তন

দেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল-এর সদস্য তালিকায় এসেছে পরিবর্তন। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা মাহফুজ আনাম জেমস-এর দলে আর থাকছেন না দীর্ঘদিনের গিটারিস্ট...

সংরক্ষিত নারী আসনে বিএনপির তালিকায় নেই শোবিজের কোনো তারকা

সংরক্ষিত নারী আসনে বিএনপির তালিকায় নেই শোবিজের কোনো তারকা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পাননি শোবিজ অঙ্গনের কোনো পরিচিত...

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট, যুক্তরাষ্ট্রে বাড়ল প্রেক্ষাগৃহের সংখ্যা

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট, যুক্তরাষ্ট্রে বাড়ল প্রেক্ষাগৃহের সংখ্যা

আমেরিকার সিনেমা বাজারে নতুন মাইলফলক তৈরি করেছে রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘দম’। দর্শকদের অভূতপূর্ব সাড়া ও ক্রমবর্ধমান চাহিদার কারণে মাত্র...

ভারতীয় সংগীতজগতের উজ্জ্বল নক্ষত্র ও কিংবদন্তি কণ্ঠশিল্পী  আশা ভোঁসল আর নেই। রোববার (১২ এপ্রিল) Breach Candy Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি...