এপ্রিল ২০, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ

রিহ্যাবের পরিচালক নির্বাচিত প্রকৌশলী মনজুরুল ফরহাদ ফিলিপ

রিহ্যাবের পরিচালক নির্বাচিত প্রকৌশলী মনজুরুল ফরহাদ ফিলিপ
প্রকৌশলী মনজুরুল ফরহাদ ফিলিপ

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বগুড়ার প্রকৌশলী মনজুরুল ফরহাদ ফিলিপ।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের নিচতলায় সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০২৬–২০২৮ মেয়াদের এই নির্বাচনে প্রায় সাড়ে ছয় শতাধিক ভোটারের মধ্যে ৫৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে ২৪১ ভোট পেয়ে ১৮তম পরিচালক হিসেবে নির্বাচিত হন প্রকৌশলী মনজুরুল ফরহাদ ফিলিপ।

এদিকে, নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ড. এমডি আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। এই নির্বাচনের মাধ্যমে মোট ২৭ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

‘জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি’—প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি—প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তবে কিছু রাজনৈতিক দল...

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী তালিকা ঘোষণা

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ...

সংরক্ষিত নারী আসনে বিএনপির তালিকায় নেই শোবিজের কোনো তারকা

সংরক্ষিত নারী আসনে বিএনপির তালিকায় নেই শোবিজের কোনো তারকা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পাননি শোবিজ অঙ্গনের কোনো পরিচিত...