এপ্রিল ২৪, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে আরও আড়াই হাজার টন ইলিশ

দুর্গাপূজা, উপলক্ষে ,ভারত , আড়াই হাজার টন , ইলিশ
দুর্গাপূজা উপলক্ষে ভারত যাচ্ছে আরও আড়াই হাজার টন ইলিশ। ছবি : সংগৃহীত

ঢাকা (২৩ সেপ্টেম্বর):  আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে আরও আড়াই হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় এই অনুমোদন দেয়।

জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে ভারতে আরও আড়াই হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। ৬৩টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ৪০ টন করে ইলিশ রপ্তানির সুযোগ পাবেন। কোনো ব্যবসায়ী অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করতে পারবেন না।

এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়। ৫০টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪০ টন করে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print