বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত মূল্য আজ রাত ১২টার পর থেকে কার্যকর হবে।
নতুন দরে প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১০০ টাকা। অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে। পাশাপাশি পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ মূল্য সমন্বয় করা হয়েছে।



