এপ্রিল ১৬, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ

পদ্মায় নৌকাডুবিতে ৪ জন নিহত, নিখোঁজ অন্তত ২০

নিখোঁজ, নৌকাডুবি, চাঁপাইনবাবগঞ্জ, নারায়ণপুর, আশঙ্কা, শিবগঞ্জ
পদ্মায় নৌকা দিয়ে নিখোঁজদের খোঁজা হচ্ছে। ছবি : সংগৃহীত

ঢাকা (২৯ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবিতে এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আরও ২০-২৫ জন।

আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া যাওয়ার পথে এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে।

নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর এলাকার ফিটুর দুই সন্তান আসমাউল (৫) ও আয়েশা (৩) এবং শিবগঞ্জ উপজেলার খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫০)। বাকি একজনের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যালো মেশিনচালিত ওই নৌকায় অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। মাঝ নদীতে পৌঁছানোর পর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী

দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। তাই জাতীয় ঐক্য বজায় রাখা এবং অভ্যন্তরীণ বিভাজন...

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান নিয়ে আশাবাদ বাড়ার মধ্যেই বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে...