এপ্রিল ১৬, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ

শ্রীপুরে ১২ লাখ টাকার হেরোইনসহ দুই যুবক আটক

হেরোইনসহ, শ্রীপুর, গাজীপুর, গোয়েন্দা পুলিশ, আটক
আটক। ছবি : সংগৃহীত

ঢাকা (১ অক্টোবর) : গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার গ্রামে ১২ লাখ ৫০ হাজার টাকার হেরোইনসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- এলাকার হাসান আলীর ছেলে মো. মামুন হোসেন (২২)ও একই তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মানিক (৩৫)। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক(এস.আই) মো. শহিদুল ইসলাম মোল্লা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মামুন হোসেনের বাড়ি থেকে তাদের দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এই হেরোইনের বর্তমান বাজার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য স্বীকার করেন।

এসআই মো. শহিদুল ইসলাম মোল্লা বলেন, এই ঘটনায় শ্রীপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী

দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। তাই জাতীয় ঐক্য বজায় রাখা এবং অভ্যন্তরীণ বিভাজন...

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান নিয়ে আশাবাদ বাড়ার মধ্যেই বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে...