এপ্রিল ২২, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ

চিত্রনায়িকা পরীমণি র‌্যাবের অভিযানে ‘আটক’

পরীমণি, সদস্যপদ, স্থগিত, নায়িকা,
পরীমণি। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র নায়িকা পরীমণিকে বনানীর বাসা থেকে অভিযান শেষে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। অভিযানে বিপুল পরিমাণ মাদকও জব্দ করা হয়েছে।

বুধবার বিকালে চিত্রনায়িকা পরীমণির বাসায় র‌্যাব অভিযান পরিচালনা করেন। এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানান, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালানো হয়।

অভিযানের জন্য যখন আইনশৃঙ্খলা বাহিনী তার বাসা ঘিরে রাখে, তখনই পরীমণি ফেসবুকে লাইভে আসেন। নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে বাঁচার জন্য পরিচিত জনদের কাছে আকুতি জানান।

লাইভে থেকেই তিনি পরিচিত কয়েকজন গণমাধ্যম কর্মী ও বনানী থানায়ও ফোন দেন। যদিও তিনি দাবি করেন, পুলিশ পরিচয়ে তার বাসায় অন্য কেউ হামলা চালাচ্ছেন। এ সময় নিজেকে বাঁচাতে কান্নাকাটিও করেন।

সেই লাইভে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত হওয়ার পর দরজা খুলেছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরীমণির লাইভ বন্ধ করার জন্য বলেন। পরে তিনি লাইভ বন্ধ করেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

নগর বাউলের লাইনআপে পরিবর্তন, বিদায় নিলেন গিটারিস্ট রানা

জেমসের নগর বাউলের লাইনআপে পরিবর্তন

দেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল-এর সদস্য তালিকায় এসেছে পরিবর্তন। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা মাহফুজ আনাম জেমস-এর দলে আর থাকছেন না দীর্ঘদিনের গিটারিস্ট...

সংরক্ষিত নারী আসনে বিএনপির তালিকায় নেই শোবিজের কোনো তারকা

সংরক্ষিত নারী আসনে বিএনপির তালিকায় নেই শোবিজের কোনো তারকা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পাননি শোবিজ অঙ্গনের কোনো পরিচিত...

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট, যুক্তরাষ্ট্রে বাড়ল প্রেক্ষাগৃহের সংখ্যা

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট, যুক্তরাষ্ট্রে বাড়ল প্রেক্ষাগৃহের সংখ্যা

আমেরিকার সিনেমা বাজারে নতুন মাইলফলক তৈরি করেছে রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘দম’। দর্শকদের অভূতপূর্ব সাড়া ও ক্রমবর্ধমান চাহিদার কারণে মাত্র...

ভারতীয় সংগীতজগতের উজ্জ্বল নক্ষত্র ও কিংবদন্তি কণ্ঠশিল্পী  আশা ভোঁসল আর নেই। রোববার (১২ এপ্রিল) Breach Candy Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি...