এপ্রিল ১৬, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ

নবাগত শিক্ষার্থীদের আবাসিক সিট দ্রুত নিশ্চিতের দাবি ছাত্রদলের

২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য অবিলম্বে আবাসিক সিট বরাদ্দ নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বরাবর দুই দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ক্লাস গত ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে। কিন্তু প্রতি বছরই আবাসিক হলে নবাগত শিক্ষার্থীদের সিট বরাদ্দে অযৌক্তিক বিলম্ব লক্ষ্য করা যায়, যা একটি প্রাতিষ্ঠানিক সমস্যায় রূপ নিয়েছে। এই বিলম্বকে কেন্দ্র করে অতীতে ‘গণরুম’ ও ‘গেস্টরুম’ নামক অমানবিক ও বৈষম্যমূলক সংস্কৃতি গড়ে উঠেছিল, যা শিক্ষার্থীদের মর্যাদা, নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষাজীবনের পরিপন্থি।

ছাত্রদল নেতারা বলেন, একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে হলে আবাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। বাস্তবে দেখা যায়, সিট বরাদ্দে দীর্ঘসূত্রতা নবাগত শিক্ষার্থীদের একাডেমিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের ওপর চরম চাপ সৃষ্টি করে। ফলে অনেকেই বাধ্য হয়ে অনিরাপদ পরিবেশে বা অতিরিক্ত খরচে হলের বাইরে অবস্থান করেন, যা তাদের শিক্ষাজীবনের শুরুতেই বৈষম্যের শিকার করে তোলে।

স্মারকলিপিতে আরও বলা হয়, আবাসন কোনো দয়া নয়, বরং এটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। এ অধিকার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব।

এ প্রেক্ষিতে দুই দফা দাবি হিসেবে জানানো হয়— নবাগত শিক্ষার্থীদের জন্য দ্রুত আবাসিক সিট বরাদ্দ নিশ্চিত করা এবং সিট বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমতা বজায় রাখা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট মোকাবিলায় জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট মোকাবিলায় জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে একটি তালিকা বা ‘পুল’ গঠনের নির্দেশ...

জানা গেল গুচ্ছের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার উপস্থিতি

গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ৭৫.৭৬% উপস্থিতি, অংশ নিল কত লাখ শিক্ষার্থী?

গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল)...

ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

আসন্ন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার জন্য ঢাকা শিক্ষা বোর্ডের কেন্দ্র তালিকা (আসনবিন্যাস) প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রের কোড...