এপ্রিল ১৬, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ

দেড় মাস পর ফের ৩৫ বিলিয়ন ডলারের ঘর ছাড়াল রিজার্ভ

দেড় মাস পর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৩ বিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। তথ্যটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৫ মার্চ শেষে দেশের মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। ওই সময় বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। পরবর্তীতে আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আকু বিল পরিশোধের পর মোট রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে নেমে আসে। এরপর রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রবাহ ও মার্চের শুরুতে ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার কারণে রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলার ছাড়ায়। যদিও গত দেড় মাস পর কেন্দ্রীয় ব্যাংক আবারও বাজার থেকে ডলার কেনা শুরু করেছে।

জানা গেছে, গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে বাংলাদেশ ব্যাংক ১২ কোটি ডলার ক্রয় করেছে। এতে চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৫৬১ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ইরান যুদ্ধকে কেন্দ্র করে ব্যাংকগুলোর মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়। ডলারের দর বাড়তে পারে—এমন আশঙ্কায় ব্যাংকগুলো আগেভাগে বকেয়া পরিশোধ শুরু করে। এতে বাজারে ডলারের দাম কিছুটা বেড়ে যায়। সে সময় কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনা থেকে বিরত ছিল। তবে বর্তমানে বাজারে পর্যাপ্ত ডলার রয়েছে এবং ব্যাংকগুলোর বকেয়া পরিশোধের চাপও কমেছে, ফলে ডলারের দর কমতে শুরু করেছে। এ অবস্থায় আবারও ব্যাংকগুলো থেকে ডলার কেনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী

দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। তাই জাতীয় ঐক্য বজায় রাখা এবং অভ্যন্তরীণ বিভাজন...

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান নিয়ে আশাবাদ বাড়ার মধ্যেই বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে...