এপ্রিল ১৬, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ

হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাংকার, পারস্য উপসাগরে প্রবেশ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত থাকার পরও ইরানের একটি সুপার ট্যাংকার হরমুজ প্রণালি পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

জানা গেছে, ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) শ্রেণির ট্যাংকার ‘আরএইচএন’ বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করে। জাহাজটি সে সময় খালি অবস্থায় ছিল। চলমান নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালি এলাকায় উত্তেজনার মধ্যেই এটি দ্বিতীয়বারের মতো কোনো মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকারের এ ধরনের যাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা এলএসইজি ও কেপলারের তথ্য অনুযায়ী, ২০ লাখ ব্যারেল পর্যন্ত অপরিশোধিত তেল বহনে সক্ষম এই ট্যাংকারটি বর্তমানে কোন গন্তব্যে যাচ্ছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তবে ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, ট্যাংকারটি ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে। যদিও এই তথ্যের সত্যতা আলজাজিরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে নতুন একটি প্রস্তাব বিবেচনা করছে ইরান। দেশটি ওমান উপকূল ঘেঁষা অংশ দিয়ে জাহাজগুলোকে হামলার ঝুঁকি ছাড়াই নিরাপদে চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় উত্থাপিত একটি প্রস্তাবের অংশ হিসেবে বিবেচনা করছে বলে সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, চলমান সংঘাত নিরসনে যদি একটি চূড়ান্ত সমঝোতা হয়, তাহলে এ ধরনের ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এই রুটের নিরাপত্তা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট, যুক্তরাষ্ট্রে বাড়ল প্রেক্ষাগৃহের সংখ্যা

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট, যুক্তরাষ্ট্রে বাড়ল প্রেক্ষাগৃহের সংখ্যা

আমেরিকার সিনেমা বাজারে নতুন মাইলফলক তৈরি করেছে রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘দম’। দর্শকদের অভূতপূর্ব সাড়া ও ক্রমবর্ধমান চাহিদার কারণে মাত্র...

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ ‘ট্রু’ উইকেটে খেলে প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ। শুধু প্রশংসাই নয়, সিরিজটিও নিজেদের করে নিয়েছিল স্বাগতিকরা। সেই একই...

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান নিয়ে আশাবাদ বাড়ার মধ্যেই বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে...