এপ্রিল ১৬, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ

তালা ভেঙে হলে ঢুকল ঢাবি শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা, ঢাবি , বিশ্ববিদ্যালয়, জোরকরে , পরিষ্কার
অমর একুশে হল। ছবি : সংগৃহীত

ঢাকা (১ অক্টোবর): বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত না মেনে তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে প্রবেশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। পকেট গেইট দিয়ে হলে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।

আজ শুক্রবার বিকালে তারা জোরকরে হলে প্রবেশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশ করেন পরে রুমের তালা ভেঙে জিনিসপত্র পরিষ্কার করতে শুরু করেন।

ওই সময় হল প্রাধ্যক্ষ ড. ইশতিয়াক এম সৈয়দ এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের চলে যেতে অনুরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা তাকে ৪দিন হলে থাকার ব্যবস্থা করতে বলেন।

প্রশাসনিক হলের কর্মকর্তা সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, এ বিষয়ে স্যাররা মিটিং করছেন, মিটিং পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোতেও ছাত্রলীগের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা হলে ওঠার পরিকল্পনা করছেন বলে সূত্রে জানা গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

নবাগত শিক্ষার্থীদের আবাসিক সিট দ্রুত নিশ্চিতের দাবি ছাত্রদলের

নবাগত শিক্ষার্থীদের আবাসিক সিট দ্রুত নিশ্চিতের দাবি ছাত্রদলের

২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য অবিলম্বে আবাসিক সিট বরাদ্দ নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল শাখা...

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট মোকাবিলায় জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট মোকাবিলায় জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে একটি তালিকা বা ‘পুল’ গঠনের নির্দেশ...

জানা গেল গুচ্ছের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার উপস্থিতি

গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ৭৫.৭৬% উপস্থিতি, অংশ নিল কত লাখ শিক্ষার্থী?

গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল)...