এপ্রিল ১৬, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ

পোশাক তৈরিতে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আহ্বান

রপ্তানি, পোশাক, ব্র্যান্ড, সাসটেইনিবিলিটি , উৎপাদনশীলতা, পণ্যবৈচিত্র্য
(বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। ছবি : সংগৃহীত

ঢাকা (১ অক্টোবর) : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশ একটি নিরাপদ, নৈতিক ও টেকসই সোর্সিং গন্তব্য হিসেবে বৈশ্বিক পোশাক ব্র্যান্ডদের পছন্দের তালিকায় থাকার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বুধবার নিউইয়র্কে র্যালফ লরেন করপোরেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, চিফ সাপ্লাই চেইন অ্যান্ড সাসটেইনিবিলিটি অফিসার, হ্যালিডে আলাগোজের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

ফারুক হাসান বলেন,বিশেষভাবে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন ও পণ্যের বৈচিত্র্যকরণ, বিশেষ করে নন-কটন পণ্যের ক্ষেত্রে উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতির পাশাপাশি শিল্পটি পণ্যবৈচিত্র্য, বৈশ্বিক ব্র্যান্ড ও ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে।

বিজিএমইএ সভাপতি র্যালফ লরেনকে অনুরোধ করে বলেন, তারা যেন তাদের বাংলাদেশি সরবরাহকারীদের উচ্চচাহিদাসম্পন্ন পোশাক তৈরিতে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা ও সহায়তা প্রদান করেন। র্যালফ লরেন বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ব্র্যান্ড।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান নিয়ে আশাবাদ বাড়ার মধ্যেই বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে...

জিডিপি প্রবৃদ্ধি আরও কমবে, বাড়বে মূল্যস্ফীতিও—আইএমএফের পূর্বাভাস

জিডিপি প্রবৃদ্ধি আরও কমবে, বাড়বে মূল্যস্ফীতিও—আইএমএফের পূর্বাভাস

ইরান যুদ্ধসহ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমবে এবং মূল্যস্ফীতি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...