এপ্রিল ২৪, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় ২৫৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গু্‌ রোগী ,হাসপাতাল, আক্রান্ত , ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট
ডেঙ্গু রোগী। ছবি : সংগৃহীত

ঢাকা (২৩ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫৪ জন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য , অধিদপ্ত , ঢাকা, রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে

আজ বৃহস্পতিবার বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৪৯ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮৩৬ জন ও ঢাকার বাইরে ২১৩ জন রোগী ভর্তি আছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৫৪ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ১৯৭ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৭ জন।

এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print