এপ্রিল ১৬, ২০২৬ ১:২১ অপরাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮৩ রোগী হাসপাতালে ভর্তি

হাসপাতাল, ডেঙ্গু, আক্রান্ত, রোগী, মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তর
ডেঙ্গু মশা। (ছবি: প্রতীকী)

ঢাকা (১৬ অক্টোবর) : গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ১৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৪১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪২ জন ভর্তি হন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৮৬৯ জন। এছাড়া একই দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে মোট ৮৩ জন ডেঙ্গুতে মারা যান।

শনিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে মোট ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮৮ জন। আর ১৮১ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ১৮৩ জন রোগীর মধ্য ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৭৬ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ১৮১ জন ভর্তি হন।

সূত্র আরও জানায়, ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ২১ হাজার ২০১ জনের। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ২৪৯ জন।

এদের মধ্যে চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়, মার্চে ১৩, এপ্রিলে তিন, মে’তে ৪৩, জুনে ২৭২ এবং জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন রোগী ভর্তি হন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেলযুক্ত খাবার নিয়মিত খাওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। অতিরিক্ত ক্যালোরি...

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের ১৪ দিন আগেই টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল থেকে...

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

ঢাকা (৩১ আগস্ট):বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার বাংলাদেশের মাসব্যাপী সম্মেলনের অনুষ্ঠানটি শুরু হয়েছিল ৬ আগস্ট।জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে...