এপ্রিল ১৫, ২০২৬ ১২:২৬ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান: শি জিনপিং

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান শি জিনপিংয়ের

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণভাবে সম্মান করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে শি জিনপিং বলেন, অঞ্চলটির সব দেশের নাগরিক, রাষ্ট্রীয় স্থাপনা ও সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে চীনের এই বার্তাকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কূটনৈতিক অবস্থান হিসেবে দেখা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার...

যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যক্রমের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চীনা ট্যাংকারের যাত্রা

যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যক্রমের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চীনা ট্যাংকারের যাত্রা

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজগুলোকে লক্ষ্য করে অবরোধ কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে, যা সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর...

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর...