এপ্রিল ১৬, ২০২৬ ২:৫৬ পূর্বাহ্ণ

বনানীতে অগ্নিকাণ্ড: তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠালেন প্রধানমন্ত্রী

বনানীতে অগ্নিকাণ্ড: তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠালেন প্রধানমন্ত্রী
বনানীতে অগ্নিকাণ্ড: তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠালেন প্রধানমন্ত্রী

রাজধানীর বনানী কাঁচাবাজার সংলগ্ন একটি ১১ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে তাৎক্ষণিক একজন চিকিৎসক ও একটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (১৫ এপ্রিল) রাতে বনানী ১২ নম্বর রোডের ৪৪ নম্বর ভবন পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি

তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন, যাতে ক্ষয়ক্ষতি সর্বনিম্ন রাখা যায়। একইসঙ্গে ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাকে (সানি) সেখানে পাঠানো হয়।

সানি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ-কে একটি অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে, যাতে কোনো হতাহতের ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে প্রধানমন্ত্রী একাধিকবার ফোনে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি। ফায়ার সার্ভিসের কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, সে বিষয়েও তিনি সার্বক্ষণিক নজরদারি করেছেন।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে সানি বলেন, আগুন লাগা ফ্লোরগুলোতে তেমন কেউ অবস্থান করছিল না এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিও হয়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার পরপরই ভবনের সবাই নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তি তালিকায় তারেক রহমান

বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনে প্রকাশিত ‘দ্য ১০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পিপল অব ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার...

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার...