এপ্রিল ২২, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ

ডেঙ্গু রোগী ১৬ হাজার ছাড়ালো

ডেঙ্গু্‌ রোগী ,হাসপাতাল, আক্রান্ত , ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট
ডেঙ্গু রোগী। ছবি : সংগৃহীত

ঢাকা (২১ সেপ্টেম্বর) চলতি বছর এ পর্যন্ত ১৬ হাজার ছাড়িয়ে গেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪৬ জন রোগী ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৩১ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮৩৬ জন ও ঢাকার বাইরে ১৩৫ জন রোগী ভর্তি আছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৪৬ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ২১১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৫ জন।

চলতি বছর ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬ হাজার ২২২ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ১৩২ জন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেলযুক্ত খাবার নিয়মিত খাওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। অতিরিক্ত ক্যালোরি...

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের ১৪ দিন আগেই টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল থেকে...

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

ঢাকা (৩১ আগস্ট):বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার বাংলাদেশের মাসব্যাপী সম্মেলনের অনুষ্ঠানটি শুরু হয়েছিল ৬ আগস্ট।জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে...