এপ্রিল ১৬, ২০২৬ ৯:২৮ পূর্বাহ্ণ

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৬৮

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৬৮
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৬৮

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে  রবিবার দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৫৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৬০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২০৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ২১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে এক হাজার ৬৬০ জন ঢাকার মধ্যে এবং ৫৫০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ০১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭ হাজার ২৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ১৫৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন চার হাজার ১৩৬ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ১৫ হাজার ২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এদের মধ্যে ১১ হাজার ৪৭২ জন ঢাকার এবং বাকি তিন হাজার ৫৫৫ জন ঢাকার বাইরের বাসিন্দা।

রবিবার দুইজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫৮ জনে পৌঁছেছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেলযুক্ত খাবার নিয়মিত খাওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। অতিরিক্ত ক্যালোরি...

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের ১৪ দিন আগেই টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল থেকে...

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

ঢাকা (৩১ আগস্ট):বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার বাংলাদেশের মাসব্যাপী সম্মেলনের অনুষ্ঠানটি শুরু হয়েছিল ৬ আগস্ট।জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে...