এপ্রিল ২২, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ১৮৯ জন রোগী হাসপাতালে

একদিনে , ২৭৫ ডেঙ্গু ,রোগী ,হাসপাতালে
ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। ছবি : সংগৃহীত

ঢাকা (২৪ সেপ্টেম্বর): গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তারমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৫ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৮৯ জন।  দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

ঢাকার ৪৫টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৮২৭ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ২২১ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ১৬ হাজার ৮৯৪ জন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেলযুক্ত খাবার নিয়মিত খাওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। অতিরিক্ত ক্যালোরি...

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের ১৪ দিন আগেই টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল থেকে...

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

ঢাকা (৩১ আগস্ট):বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার বাংলাদেশের মাসব্যাপী সম্মেলনের অনুষ্ঠানটি শুরু হয়েছিল ৬ আগস্ট।জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে...