এপ্রিল ২৪, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ

হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী ছয় হাজার ছাড়াল

নতুন করে আরও ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু
। নতুন করে আরও ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু ছবি : সংগৃহীত

ঢাকা (২২ সেপ্টেম্বর) সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ২২৯ জন। এই চলতি মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৫ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২২৯ জনের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫৩ জন রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ১ হাজার ১৮ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি রয়েছেন ৮১৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৯ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print