এপ্রিল ২২, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ

ডেঙ্গু রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়াল

হাসপাতাল, ডেঙ্গু, আক্রান্ত, ডেঙ্গু, আক্রান্ত, রোগী, পরিসংখ্যা, অধিদপ্তর,
ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। ছবি : সংগৃহীত

ঢাকা (২৯ সেপ্টেম্বর): চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের।

২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ২১৭ জন রোগী ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৭৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪৩ জন রোগী ভর্তি হন। এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৯৮৩ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ সব তথ্য জানা গেছে।

বর্তমানে হাসপাতলে ভর্তি থাকা ৯৮৩ জন ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৭৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৭ জন।

সূত্র জানায়, ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯৫৭ জন। ফলে হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৯৮৩ জন।

এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেলযুক্ত খাবার নিয়মিত খাওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। অতিরিক্ত ক্যালোরি...

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের ১৪ দিন আগেই টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল থেকে...

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

ঢাকা (৩১ আগস্ট):বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার বাংলাদেশের মাসব্যাপী সম্মেলনের অনুষ্ঠানটি শুরু হয়েছিল ৬ আগস্ট।জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে...