এপ্রিল ৮, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ

চা বাগানের অন্দরজীবন নিয়ে আসছে ‘চা গরম’

চা বাগানের অন্দরজীবন নিয়ে আসছে ‘চা গরম’

চা বাগানের শ্রমিকদের জীবন ও বাস্তবতার গল্প তুলে ধরে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘চা গরম’। সোমবার প্রকাশ হয়েছে ছবিটির পোস্টার। সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।

নির্মাতা জানান, এই সিনেমায় চা বাগানের সৌন্দর্যকে কেবল ব্যাকড্রপ হিসেবে না দেখিয়ে শ্রমিকদের প্রতিদিনের জীবন, অধিকার ও বাস্তবতার দিকগুলো তুলে ধরা হয়েছে। গল্পের ভেতরে কিছু চমকও থাকবে বলে ইঙ্গিত দেন তিনি। শঙ্খ দাশগুপ্ত বলেন, সাধারণত চা বাগানকে শুধু দৃশ্যগত সৌন্দর্যের জন্য ব্যবহার করা হলেও তিনি সেই ধারা ভেঙে এর ভেতরের জীবনের গল্প তুলে ধরতে চেয়েছেন।

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পাবে ‘চা গরম’। এতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি।

অভিনেত্রী সাফা কবির জানান, পরিচালক ও গল্প—দুইয়ের কারণেই তিনি এই প্রজেক্টে যুক্ত হয়েছেন। তার মতে, সিনেমাটি সমাজের এমন একটি দিক তুলে ধরে, যা অনেক সময় চোখের সামনে থাকলেও নজরে আসে না।

রেজওয়ান পারভেজ বলেন, পরিচালকের সাম্প্রতিক কাজ তাকে অনুপ্রাণিত করেছে এবং নিজের চরিত্রটিকেও তিনি বেশ চ্যালেঞ্জিং মনে করেছেন। অন্যদিকে সারাহ জাবিন অদিতি বলেন, গল্পে চা বাগানের জীবনের কঠিন বাস্তবতাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরা হয়েছে, যা তাকে আকৃষ্ট করেছে।

পার্থ শেখ জানান, শঙ্খ দাশগুপ্তর সঙ্গে প্রথমবার কাজের সুযোগ এবং গল্প-চরিত্রের ভিন্নতা তাকে এই সিনেমায় কাজ করতে আগ্রহী করে তুলেছে।

পোস্টার থেকে চরিত্রগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা না মিললেও শিগগিরই টিজার বা ট্রেলার প্রকাশের মাধ্যমে দর্শকদের কৌতূহল মেটানো হবে বলে আশা করা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

জাঁকজমক ভাবে শেষ হলো ওয়েব ফাউন্ডেশন এর  “উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা 

জাঁকজমক ভাবে শেষ হলো ওয়েব ফাউন্ডেশন এর  “উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা 

ঢাকা (০১ সেপ্টেম্বর ): আগারগাঁও এর বাংলাদেশ পর্যটন ভবন এর "শৈলপ্রপাত " অডিটোরিয়ামে ওয়েব ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল "উদ্যোক্তা...