এপ্রিল ১৬, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ণ

নতুন বছরের প্রথম দিনেই যাত্রিক ব্যান্ডের ‘এখনো’

যাত্রিক ব্যান্ডের, এখনো, রেজানুজ্জামান রুপম, আশায় বুক বেঁধে
যাত্রিক ব্যান্ডের ভোকালিস্ট নাহিদ

ঢাকা (২ জানুয়ারি): ২০২১-এর গ্লানিময় প্রহর দূর হতেই যেমন নতুন দিনের সূর্যের আবির্ভাব ঘটেছে, সেই ভাবেই যাত্রিক ব্যান্ডের প্রথম মিউজিক ভিডিও ‘এখনো’ প্রকাশ পেয়েছে আশায় বুক বেঁধে।

নতুন গানটির শিরোনাম ‘এখনো’। গানটি লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন নাহিদ যাত্রিক। সুর করেছেন রেজানুজ্জামান রুপম। সাউন্ডের কাজ করেছে স্টুডিও চানাচুর এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মঞ্জুর অনিক। গিটার এন্ড অ্যারেঞ্জমেন্টে আছেন তন্ময় মজুমদার।

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সানজিদা সামিহা। গান ও ভিডিওটি মুক্তি পেয়েছে শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় যাত্রিক-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে।

যাত্রিক ব্যান্ডের যাত্রা ২০১৮ সাল থেকে শুরু। ব্যান্ডের ভোকালিস্ট নাহিদ যাত্রিক মিউজিক ভিডিও ‘এখনো’ সম্পর্কে বলেন, ‘দীর্ঘদিন ধরে গানের সঙ্গে সম্পৃক্ত। একটি ভালো কাজের জন্য অনেক সময় দিয়ে গানটি করেছি। ব্যান্ডের প্রথম সিঙ্গেল গান, বেশ উচ্ছ্বসিত। তবে দর্শকরা কিভাবে নিবে সেটাই এখন দেখার বিষয়। কারণ, আমার কাজটি আমি করেছি। ভালো-খারাপ নির্ভর করে দর্শকদের উপর।’

তিনি আরও বলেন, ‘যাত্রিকের বেশ কিছু গানের কম্পোজিশন চলছে, সে ক্ষেত্রে আশা করছি যাত্রিক শ্রোতাদের মনে জায়গা পাবে। যেহেতু আমাদের যাত্রা শুরু হলো মাত্র সেহেতু সকলের ভালোবাসার প্রয়োজন। আমি বিশ্বাস করি দর্শক আমাদের ভালোবাসবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

ভারতীয় সংগীতজগতের উজ্জ্বল নক্ষত্র ও কিংবদন্তি কণ্ঠশিল্পী  আশা ভোঁসল আর নেই। রোববার (১২ এপ্রিল) Breach Candy Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি...

প্রথম স্ত্রীর বিচ্ছেদের পর কঠিন সময়ের কথা জানালেন আমির খান

প্রথম স্ত্রীর বিচ্ছেদের পর কঠিন সময়ের কথা জানালেন আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক Aamir Khan সম্প্রতি নিজের জীবনের ব্যক্তিগত এক কঠিন অধ্যায়ের কথা প্রকাশ করেছেন। ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে...

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে সাফল্যের আশা

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে বাজিমাতের আশা

ঈদে দেশজুড়ে মুক্তির পর এখনো সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দর্শকপ্রিয়তা ধরে রেখেছে ‘দম’। এবার সিনেমাটি আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের সাতটি শহরে...

স্বামীর মৃত্যুতে শোকাহত, তবু শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার

স্বামীর মৃত্যুতে শোকাহত, তবু শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা

স্বামী হারানোর গভীর শোক বুকে নিয়েই আবারও শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার (১০ এপ্রিল) তিনি শমীক রায় চৌধুরী পরিচালিত...