এপ্রিল ২২, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ

শিক্ষকদের করোনার টিকা না নেওয়ায় ক্লাসে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা

শিক্ষকদের করোনার টিকা না, নেওয়ায়, ক্লাসে ,যাওয়ার ওপর , নিষেধাজ্ঞা
শিক্ষকদের করোনার টিকা না নেওয়ায় ক্লাসে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা । ছবি : সংগ্হীত

আজ (২১ সেপ্টেম্বর) : নারায়ণগঞ্জে করোনার টিকা না নেওয়ায় ৩১২ জন শিক্ষকের ক্লাসে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা শিক্ষা অফিস। এদের মধ্যে মাধ্যমিক পর্যায়ে ২১২ ও প্রাথমিকে ১০০ জন রয়েছেন। তবে টিকা না নেওয়া ৩১২ জন শিক্ষকের অনেকেই শ্রেণিকক্ষে যাচ্ছেন বলে জানা গেছে।

যদিও মাধ্যমিক পর্যায়ের যেসব শিক্ষক এখনো টিকা গ্রহণ করেননি তাদেরকে শ্রেণিকক্ষে যেতে নিষেধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শুধু অফিসকক্ষে থাকতে বলা হয়েছে তাদের।

জেলা স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, রেজিস্ট্রেশন করা শিক্ষকরা যোগাযোগ করলে তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে শিক্ষকদের টিকা নেওয়া বাকি থাকায় অভিভাবকদের কেউ কেউ সন্তানদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন।

কারণ কোনো শিক্ষার্থীকে এখনো টিকা দেওয়া হয়নি। যদিও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, সুরক্ষাসামগ্রী ব্যবহার করে ক্লাসে গেলে শিক্ষার্থীদের জন্যে ঝুঁকি কম থাকবে।

জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, জেলায় মোট শিক্ষক রয়েছেন ১১ হাজার। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ৪ হাজার এবং মাধ্যমিক বিদ্যালয়ে ৭ হাজার জন।

সংশ্লিষ্ট দপ্তরের তথ্যানুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত টিকা গ্রহণের জন্যে রেজিস্ট্রেশন করেছেন ৩ হাজার ৯০০ জন। আর রেজিস্ট্রেশন করেননি ১০৩ জন। রেজিস্ট্রেশন করা শিক্ষকদের মধ্যে টিকা গ্রহণ করেছেন ৩ হাজার নয়শ জন। মাধ্যমিক পর্যায়ে জেলায় শিক্ষক রয়েছেন ৭ হাজার।

জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম বলেন, যেসব শিক্ষক এখনো টিকা নেননি তাদের শ্রেণিকক্ষে যেতে নিষেধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অফিসকক্ষে থাকবেন তারা। তবে টিকা না নেওয়া শিক্ষকদের মধ্যে মাতৃত্বকালীন অবস্থা, ডায়াবেটিসে আক্রান্ত, উচ্চ রক্তচাপ, দুগ্ধদানকারী মা এবং জটিল রোগে আক্রান্তরা রয়েছেন।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, যেসব শিক্ষক রেজিস্ট্রেশন করেছেন তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। টিকা না নেওয়ার পরও শিক্ষকরা যদি স্বাস্থ্যবিধি পালন করেন তাহলে শিক্ষার্থীরা কোনো ঝুঁকির মধ্যে পড়বে না।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু,

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়েছে। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে দেখা...

বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই: প্রতিমন্ত্রী

বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই: প্রতিমন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের বৈষম্য করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...

নবাগত শিক্ষার্থীদের আবাসিক সিট দ্রুত নিশ্চিতের দাবি ছাত্রদলের

নবাগত শিক্ষার্থীদের আবাসিক সিট দ্রুত নিশ্চিতের দাবি ছাত্রদলের

২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য অবিলম্বে আবাসিক সিট বরাদ্দ নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল শাখা...