এপ্রিল ২৪, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু

নিউজ পোর্টাল,বিটিআরসি টেলিযোগাযোগমন্ত্রী, হাইকোর্ট,
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। ছবি : সংগৃহীত

ঢাকা (২৮ সেপ্টেম্বর) : অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

আজ মঙ্গলবার সন্ধ্যায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের জন্য তো হাইকোর্টের রায় রয়েছে। এগুলো আমাদের ফলোআপ করতে হবে। সেই রায় অনুপাতে আমরা তালিকা তৈরি করে যেগুলো নিবন্ধনহীন সেগুলো বন্ধ করছি।

আদালতের রায় হাতে পেয়েছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই আমরা পেয়েছি এবং কাজ করছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print