এপ্রিল ২১, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ

মিরপুরে সুপারশপ ও বেকারিকে জরিমানা

জরিমানা , বেকারি , সুপারশপ, বিএসটিআই , অভিযান
বিএসটিআই । ছবি : সংগৃহীত

ঢাকা (১৭ অক্টোবর) : রাজধানীর মিরপুর এলাকায় আইন অমান্য করায় একটি সুপারশপ এবং একটি বেকারিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।

আজ রবিবার স্পঞ্জ কেক পণ্যে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই লোগো ব্যবহার করে বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে মিরপুরের প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্য এক অভিযানে রোকেয়া সরণির মেসার্স কনজুমার সুপারশপের মুড়ি, সয়া বড়ি, মিক্সড ডাল, দেশি মসুর ডাল, মিক্সড নাট, চিনি, কুষ্টিয়া স্পেশাল ঘি এবং চালের গুঁড়ায় মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এবং মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

সরকারি নির্দেশনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বরং বেশিরভাগ পাম্পেই আগের...

পেট্রল ডিজেল অকটেন কেরোসিন

জ্বালানি তেলের সরবরাহ আজ থেকে বাড়ল

দেশব্যাপী জ্বালানি সংকট মোকাবিলা এবং ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, সোমবার...