এপ্রিল ১৬, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ

মহামারির মধ্যে খুঁড়িয়ে চলছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান

মহামারির মধ্যে খুঁড়িয়ে, চলছে , ইভেন্ট , ম্যানেজমেন্ট , প্রতিষ্ঠান
মহামারির মধ্যে খুঁড়িয়ে চলছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। ছবি : সংগৃহীত

ঢাকা (২০ সেপ্টেম্বর) : করোনাভাইরাস মহামারির মধ্যে খুঁড়িয়ে চলেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো। সামাজিক অনুষ্ঠান কমে যাওয়া ও অনলাইনভিত্তিক ইভেন্ট বেড়ে যাওয়ায় হালে পানি আসেনি সংশ্লিষ্টদের। ক্ষতি পুষিয়ে নিতে অস্থায়ী কর্মী নিয়োগ, অফিস স্পেস কমানোসহ নানান পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন তারা।

করোনার কারণে গত দেড় বছরে বন্ধ হয়েছে অনেক ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, আবার অনেকের পরিধি কমেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, করোনায় তাদের প্রায় ৮শ কোটি টাকার কাজ হাতছাড়া হয়েছে।

চলতি বছরের জুলাইয়ের পর সবকিছু স্বাভাবিক হতে শুরু করলে ফের কাজ পাওয়া শুরু করেন তারা। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পুরোদমে কাজ শুরু না হলেও প্রতিষ্ঠানগুলো কাজ পাচ্ছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কুল এক্সপোজারের প্রধান নির্বাহী (সিইও) ইরশাদুল হক টিংকু জাগো নিউজকে বলেন, সবাই যোগাযোগ শুরু করেছেন। কাজ শুরু হবে এমন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

এখনো পুরোদমে শুরু হয়নি। সবাই গোছাচ্ছে। অনেকেই কিছু কাজ পেয়েছে। অনেকেই কোটেশন দিয়েছে। সব মিলিয়ে বলা যায় আমরা গোছাচ্ছি। পুরোদমে কাজ শুরু হতে আরও মাস দুয়েক সময় লাগবে।

অনেক প্রতিষ্ঠানের পাওনা টাকা এখনো ফেরত পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, কাজ শুরু হলে তখন আবার টাকা পাওয়া শুরু হবে।

গ্রেটেড মার্কেটিং সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সারোয়ার মোর্শেদ আজম বলেন, বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার বিভিন্ন ইভেন্টের কাজ হয়। গত বছর ৫শ কোটি টাকার কাজও হয়নি। এবছর দীর্ঘ সময় সবকিছু বন্ধ ছিল। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বড় প্রতিষ্ঠান টিকে থাকলেও তারা কর্মী ছাঁটাই করেছে।

বিয়ে-জন্মদিন থেকে শুরু করে ট্রেড-শো, করপোরেট বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করার দায়িত্ব পড়ে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলোর ওপর। দেশি-বিদেশি কোম্পানি, এনজিও, সরকারি পণ্য ও সেবার ব্র্যান্ডিং, প্রদর্শনী, সেমিনার ইত্যাদি আয়োজন করে এসব প্রতিষ্ঠান।

বিপুল জনপ্রিয়তার কারণে শুধু ঢাকাতেই গড়ে উঠেছে এমন প্রায় ৪শ প্রতিষ্ঠান। তবে বর্তমান পরিস্থিতিতে ইভেন্টপ্রতি বাজেট কমছে বলে জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা।

করোনায় ব্যবসা মন্দা থাকায় অনেকেই কর্মচারী ছাঁটাই করেছেন। তবে কাজ ফের শুরু হওয়ায় এসব প্রতিষ্ঠান আবারও লোক খুঁজছে বলে জানা যায়।

কুল এক্সপোজারের সিইও ইরশাদুল হক টিংকু বলেন, আমার যে লোকজন ছিল, তারা এখন আর নেই। করোনার মধ্যে তাদের কাজ ছাড়তে হয়েছে। যে জনবল ছিল তার চার ভাগের একভাগও নেই। আগে ১৫ জন লোক ছিল এখন সেটা কমে অর্ধেকে এসেছে। পাশাপাশি আমার অফিস স্পেসও কমেছে। কিন্তু এখন আবারও ইভেন্ট আসছে। লোকজন হায়ার করতে হবে। ফিক্সড লোক এখন কারও পক্ষে রাখা সম্ভব না।

ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড জব ইনফরমেশন নামে ফেসবুক গ্রুপে ৫৭ হাজার সদস্য রয়েছে। গ্রুপটি ঘুরে দেখা যায়, দীর্ঘ বিরতির পর অনেকেই ব্র্যান্ড প্রমোটার, এক্সিকিউটিভ, টেকনিশিয়ান, সেলস পারসনসহ বিভিন্ন চাকরির পোস্ট দিচ্ছেন। এসব পোস্টের নিচে চাকরিপ্রার্থীরা মন্তব্যও করছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার...

যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যক্রমের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চীনা ট্যাংকারের যাত্রা

যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যক্রমের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চীনা ট্যাংকারের যাত্রা

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজগুলোকে লক্ষ্য করে অবরোধ কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে, যা সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর...

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান: শি জিনপিং

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান: শি জিনপিং

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান শি জিনপিংয়ের মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণভাবে...

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর...