এপ্রিল ২২, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ

বাজারে বিরূপ প্রভাব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

বাজারে বিরূপ , প্রভাব, বিরুদ্ধে , আইনানুগ , ব্যবস্থা নেওয়া হবে
ই-কমার্স সেক্টরের কার্যক্রম বিষয়ক সভা । ছবি : সংগ্হীত

ঢাকা (২১ সেপ্টেম্বর)  : ই-কমার্সের মাধ্যমে বাজারে বিরূপ প্রভাব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের (বিসিসি) চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম।

আজ মঙ্গলবার দেশের ই-কমার্স সেক্টরের কার্যক্রম বিষয়ক এক সভায় (বিসিসি) চেয়ারপারসন এ কথা বলেন।

বিসিসি চেয়ারপারসন বলেন, প্রতিযোগিতা আইনের ১৫ ও ১৬ ধারায় ই-কমার্সের বিধি-বিধান রয়েছে। এসময় তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রতিযোগিতা আইন মেনে চলার অনুরোধ জানান। আইনের ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাদের নিজ নিজ ব্যবসার পলিসি ও ডিসকাউন্ট পদ্ধতি, মুনাফা বিষয়ের সুস্পষ্ট আলোচনা করেন। প্রতিযোগিতাবিরোধী কোনো কর্মকাণ্ডে না জড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মহাপরিচালক বাবলু কুমার সাহা। এছাড়া বাংলাদেশ ব্যাংক, ই-ক্যাব প্রতিনিধি, ইকোনমিক রিপোর্টার্স ফোরামসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

সরকারি নির্দেশনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বরং বেশিরভাগ পাম্পেই আগের...

পেট্রল ডিজেল অকটেন কেরোসিন

জ্বালানি তেলের সরবরাহ আজ থেকে বাড়ল

দেশব্যাপী জ্বালানি সংকট মোকাবিলা এবং ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, সোমবার...