এপ্রিল ১৬, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ

টিসিবির পণ্যে চাহিদা বাড়ছে

টিসিবির ,পণ্যে ,আগ্রহ ,বাড়ছে
টিসিবির পণ্য নিতে নিম্ন আয়ের মানুষের দীর্ঘ লাইন। ছবি : ফাইল ছবি

ঢাকা (২০ সেপ্টেম্বর) : বাজারে চাল, ডাল, তেল, চিনির দাম বেশি। এসব পণ্য সাশ্রয়ী দামে ট্রেডিং কর্পোরেশনের অব বাংলাদেশ-টিসিবির ট্রাকসেলে পাওয়া যাচ্ছে। পাশাপাশি রয়েছে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ, যা বাজারের তুলনায় কেজিপ্রতি প্রায় ১০ টাকা কম। এই কারণে টিসিবির পণ্যে সাধারণ মানুষের চাহিদা আরও বাড়িয়ে তুলছে। আগে টিসিবির ট্রাকে শুধু তেল, চিনি ও ডাল বিক্রি হতো। 

রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে টিসিবির ট্রাকে পেঁয়াজও বিক্রি হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পেয়াজ কিনতে পারছেন। সঙ্গে ১০০ টাকা দরে দুই কেজি করে তেল ও ৫০ টাকা দরে ডাল ও চিনি পাচ্ছে।

আজ সোমবার  সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন এলাকায় অনেক মানুষ লাইন ধরে টিসিবির পণ্য কিনছেন। অনেকে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন। দুপুর ১২টায় মগবাজারের ওয়ারলেস এলাকায় টিসিবির পণ্য কিনতে প্রায় দেড় শতাধিক লোকের লাইন দেখা যায়।

সেখানে আয়সা বেগম নামের একজন বলেন, সরকার কম দামে পণ্য দিচ্ছে বলে আমরা অনেক উপকৃত হচ্ছি। বাজারে এক কেজি চিনির দাম ৮০ টাকা, এখানে ৫০ টাকায় পাচ্ছি । একইভাবে পেঁয়াজ , তেল ও ডালের দাম বাজারের চেয়ে অনেক কম।

যদিও এ দফায় গত ৪ সেপ্টেম্বর থেকে কমানো হয়েছে ট্রাকপ্রতি পণ্যের বরাদ্দ। এতে আগের থেকে কম মানুষ পণ্য কিনতে পারছেন।

ডিলাররা জানিয়েছেন, আগে ট্রাকপ্রতি এক হাজার লিটার থেকে ১২শ লিটার তেল বরাদ্দ দেওয়া হলেও এখন দেয়া হচ্ছে মাত্র ৫০০ লিটার। একইভাবে চিনি দেওয়া হচ্ছে ৫০০ কেজি। ডাল আর পেঁয়াজের বরাদ্দ মাত্র ৩০০ কেজি।

সারাদেশেই টিসিবির ৪০০ ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। এছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানায় , মানুষের সুবিধা বাড়াতে নতুন করে পেঁয়াজ যুক্ত করা হয়েছে। গাড়িপ্রতি ৩০০ কেজি করে পেঁয়াজ বরাদ্দ থাকবে সারাদেশে।

তিনি জানায়, গত দুই বছরের অভিজ্ঞতার আলোকে আমদানি করা পেঁয়াজ বিক্রি করার পূর্বপরিকল্পনা অনুসারে সেপ্টেম্বর মাসে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার...

যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যক্রমের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চীনা ট্যাংকারের যাত্রা

যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যক্রমের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চীনা ট্যাংকারের যাত্রা

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজগুলোকে লক্ষ্য করে অবরোধ কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে, যা সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর...

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান: শি জিনপিং

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান: শি জিনপিং

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান শি জিনপিংয়ের মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণভাবে...

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর...