এপ্রিল ২২, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ

কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

করপোরেশন, টিসিবি, টিসিবি,পেঁয়াজ
টিসিবির পণ্য বিক্রি। (ছবি সংগৃহীত)

ঢাকা (২ নভেম্বর) : আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে খোলা বাজারে সাশ্রয়ী মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। তবে এ দফায় প্রতি লিটার তেলের দাম ১০ টাকা এবং ডালের দাম ৫ টাকা বাড়িয়েছে সংস্থা।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।

অর্থাৎ এখন থেকে টিসিবির এক লিটার তেল কিনতে ১০০ টাকার বদলে ১১০ টাকা গুনতে হবে। এক কেজি মসুর ডাল কিনতে হবে ৫৫ টাকার বদলে ৬০ টাকায়। তবে চিনির দাম আগের মতো ৫৫ টাকা এবং পেঁয়াজের দাম ৩০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও সাধারণ আয়ের জনগণের সহায়তার জন্য টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে পঞ্চম কিস্তির ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে বুধবার থেকে।

দেশব্যাপী মহানগরী, জেলা ও উপজেলায় ৪০০-৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলবে, যা শুক্রবার ছুটির দিন ব্যতীত আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

একজন ক্রেতা টিসিবির ট্রাক থেকে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল এবং আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

সরকারি নির্দেশনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বরং বেশিরভাগ পাম্পেই আগের...

পেট্রল ডিজেল অকটেন কেরোসিন

জ্বালানি তেলের সরবরাহ আজ থেকে বাড়ল

দেশব্যাপী জ্বালানি সংকট মোকাবিলা এবং ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, সোমবার...