এপ্রিল ২২, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ

এনআরবি ব্যাংককে জরিমানা

এনআরবি, ব্যাংককে ,জরিমানা
এনআরবি ব্যাংক । ছবি : সংগৃহীত

ঢাকা (১৭ সেপ্টেম্বর) :পুঁজিবাজারে নির্ধারিত সীমার অতিরিক্ত বিনিয়োগ করায় চতুর্থ প্রজন্মের বেসরকারি এনআরবি ব্যাংককে ৪৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়, পুঁজিবাজারে পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ১৯৯১ এর (২৬ক (১) ধারা লঙ্ঘন করায় এনআরবি ব্যাংকের ব্যাখ্যা গ্রহণযোগ্য হয়নি।

ব্যাংক কোম্পানি আইনের ১৯৯১ এর (২৬ক (১) ধারা লঙ্ঘনের জন্য একই আইনের ২৬ক(৩) ধারার আওতায় মোট ৪৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হলো। জরিমানার পত্র দেওয়ার তারিখ থেকে তিন দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসে রক্ষিত সাধারণ হিসাব প্রধান কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

যথাসময়ে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসে রক্ষিত এনআরবি ব্যাংকের চলতি হিসাব থেকে বিকলনের মাধ্যমে জরিমানার টাকা আদায় করা হবে।

জরিমানার বিষয়টি স্বীকার করে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মামুন মাহমুদ শাহ বলেন, আমাদের সিএফও (প্রধান আর্থিক কর্মকর্তা) কাউকে না জানিয়ে পাইওনিয়ার ইন্সুরেন্সে অতিরিক্ত বিনিয়োগ করেছিলেন। জানার পর বিষয়টি তদন্ত করে তাকে সাময়িক বরখাস্ত করেছি। গত জুন মাসে এ ঘটনা ঘটে বলে তিনি জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

সরকারি নির্দেশনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বরং বেশিরভাগ পাম্পেই আগের...

পেট্রল ডিজেল অকটেন কেরোসিন

জ্বালানি তেলের সরবরাহ আজ থেকে বাড়ল

দেশব্যাপী জ্বালানি সংকট মোকাবিলা এবং ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, সোমবার...