এপ্রিল ১৬, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ

ইভ্যালির ওয়েবসাইট বন্ধ, ‘সার্ভার জটিলতা’ বলছেন সংশ্লিষ্টরা

ইভ্যালি, সার্ভার জটিলতা, ওয়েবসাইট, জটিলতা, ফেসবুক
ইভ্যালির ওয়েবসাইট বন্ধ । ছবি : সংগৃহীত

ঢাকা (১৬ অক্টোবর) : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ওয়েবসাইট বন্ধ পাওয়া যাচ্ছে।

আজ শনিবার  সন্ধ্যা ৬টার পরও ওয়েবসাইট বন্ধ দেখা যায়।

তবে আগে থেকেই ওয়েবসাইট বন্ধের অভিযোগ করেন গ্রাহকরা। পরে খোঁজ নিলে সংশ্লিষ্টরা বলেন, সার্ভার জটিলতায় তাদের ওয়েবসাইট বন্ধ রয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটি তাদের ভ্যারিফাইড ফেসবুকেও একটি পোস্ট দেয়। সেখানে লেখা আছে, আমাদের সার্ভার বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় দ্রুত সার্ভার চালু করে দেওয়ার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রাহক এবং সেলারদের স্বার্থ সুরক্ষায় আমরা সর্বোচ্চ সচেষ্ট।

এতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে অজ্ঞাতনামা হিসেবে আমাদের সব কর্মকর্তা-কর্মচারী শঙ্কার মধ্যে দিন অতিবাহিত করছেন। সিইও এবং চেয়ারম্যান কারাগারে থাকায় আমাদের ব্যাংকিংও সাময়িকভাবে বন্ধ।

এমন পরিস্থিতিতে আমাদের সার্ভারসহ অফিসের খরচ চালানো এবং কর্মীদের দায়িত্ব নেওয়ার বিষয়গুলোতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমাদের উকিলের মাধ্যমে সিইও’র বক্তব্য হলো- সুযোগ এবং সময় পেলে চার মাসের মধ্যেই সব জটিলতা গুছিয়ে ওঠা সম্ভব।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার...

যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যক্রমের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চীনা ট্যাংকারের যাত্রা

যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যক্রমের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চীনা ট্যাংকারের যাত্রা

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজগুলোকে লক্ষ্য করে অবরোধ কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে, যা সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর...

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান: শি জিনপিং

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান: শি জিনপিং

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান শি জিনপিংয়ের মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণভাবে...

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর...