এপ্রিল ২০, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ

‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায়

দেশে জ্বালানি তেল বিতরণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে চালু করা ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের আওতা বাড়িয়েছে সরকার। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে নেওয়া এই উদ্যোগটি শুরুতে রাজধানীকেন্দ্রিক থাকলেও এখন ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারিত হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর এই পাইলট প্রকল্পের অধীনে নতুন করে আরও ১৯ জেলায় নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

নতুন যুক্ত হওয়া জেলাগুলো হলো—গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।

এর আগে গত ১৮ এপ্রিল ঢাকা, ঢাকা মহানগর, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগর, বরিশাল, বরিশাল মহানগর, খুলনা, খুলনা মহানগর, রাজশাহী, রাজশাহী মহানগর এবং ময়মনসিংহ এলাকায় অ্যাপটির নিবন্ধন কার্যক্রম চালু করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের নিবন্ধন সেবা চালু করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

সরকারি নির্দেশনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বরং বেশিরভাগ পাম্পেই আগের...

‘জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি’—প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি—প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তবে কিছু রাজনৈতিক দল...

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী তালিকা ঘোষণা

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ...

সংরক্ষিত নারী আসনে বিএনপির তালিকায় নেই শোবিজের কোনো তারকা

সংরক্ষিত নারী আসনে বিএনপির তালিকায় নেই শোবিজের কোনো তারকা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পাননি শোবিজ অঙ্গনের কোনো পরিচিত...