মার্চ ২, ২০২৬ ৭:৩৭ পূর্বাহ্ণ

স্মৃতিসৌধে অতিথিদের সোয়া ঘণ্টা দেরিতে আসার অনুরোধ

অনুরোধ, স্মৃতিসৌধ, আমন্ত্রিত, বিজ্ঞপ্তি, মুক্তিযুদ্ধ, সূর্যোদয়, আমন্ত্রিত,
স্মৃতিসৌধ। ছবি : সংগৃহীত

ঢাকা (১৫ ডিসেম্বর) : আগামিকাল বৃহস্পতিবার মহান বিজয় দিবসের দিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে আমন্ত্রিত অতিথিদের সকাল ৬টার পরিবর্তে ৭টা ১৫ মিনিটে আসতে হবে।

আজ বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিথিদের দেরিতে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আমন্ত্রিত অতিথিদের এই অনুষ্ঠানে সকাল ৬টার পরিবর্তে সকাল ৭টা ১৫ মিনিটে উপস্থিত থাকার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় শুধুমাত্র মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ৯ পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকার বিভাগীয় কমিশনার এবং ঢাকার জেলা প্রশাসক অভ্যর্থনা ও বিদায় জানানোর জন্য উপস্থিত থাকবেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

নেপাল–বাংলাদেশ যৌথ বৃক্ষরোপণ কর্মসূচি বাঙলা কলেজে অনুষ্ঠিত

নেপাল–বাংলাদেশ যৌথ বৃক্ষরোপণ কর্মসূচি বাঙলা কলেজে অনুষ্ঠিত

ঢাকা (০১ জানুয়ারি):নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে রাজধানীর বাঙলা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নেপালের পরিবেশকর্মী কিরান কিশোর সাপকথার...

চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ

চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত চুক্তির সকল কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।...

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...